বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে টানা জিতে চলেছে। কাতারের আল রায়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ভারত ৩-১ গোলে জাপানকে, পাকিস্তান ৫-২ গোলে চীনকে এবং মালয়েশিয়া এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ওমানকে ৪-১ গোলে পরাজিত করে।
সবকটি দলই এ নিয়ে দুই খেলায় ছয় পয়েন্ট করে পেল। অপরদিকে জাপান, ওমান ও চীন এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।
পাকিস্তান এর আগে প্রথম খেলায় ওমানকে ৮-৩ গোলে পরাজিত করেছিল। অপরদিকে ভারত গত বৃহস্পতিবার ৪-০ গোলে চীনের বিরুদ্ধে জিতে শিরোপা রক্ষার কাজ শুরু করে।
কাতারের দোহায় অনুষ্ঠানরত ছয় জাতির এ চ্যাম্পিয়নশিপে আরো অংশ নিচ্ছে ভারত, মালয়েশিয়া ও জাপান।
