ব্রাদার্সকে হারালো ফেনী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:২৮
গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলা শনিবার বিকালে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলার ২৮ মিনিটের সময় ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফেনী সকার ক্লাবের তৌহিদ ও ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিদন খেলার ৬৫ মিনিটের সময় গোল করলে ফেনী সকার ক্লাব ২ গোলে এগিয়ে যায়। খেলার ৮৫ মিনিটের সময় ব্রাদার্সের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সিগোজি গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনেন। শেষ পর্যন্ত ফেনী সকার ক্লাব ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলা শেষে অতিরিক্ত সময় কম দেয়ার দাবিতে রেফারির সাথে ব্রাদার্সের কর্মকর্তারা উত্তেজিত হলে মাঠে ও গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও সকার ক্লাবের কর্মকর্তাদের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ফেনী জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক ও ক্রীড়ামোদীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।