মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু অসুস্থ থাকায় তিনি মাঠে আসতে পারছেন না। সে কারণে ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা খেলার পর সংবাদ সম্মেলনে আসার কথা। কিন্তু তিনিও আসছেন না।
কেন আসছেন না তার সাথে যোগাযোগ করে জানা যায়নি। জানা গেছে, প্রচারপ্রিয় ম্যানেজারের কারণে তাকে আসতে দেয়া হয় না। কোচ টিটু ঘরে বসে টিভিতে খেলা দেখেন। তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দল যেভাবে গোল মিস করেছে তাতে ঝুঁকি ছিল। তবে লিগে পয়েন্ট পাওয়াটাই বড় কথা।
