বিশ্বকাপের দ্বিতীয় স্টেডিয়ামের উদ্বোধন করল ব্রাজিল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:২৯
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য দ্বিতীয় স্টেডিয়াম উদ্বোধন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। বেলো হরিজন্তে শহরে মিনেইরাও স্টেডিয়ামটি শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্ট। ১৭৫০ মিলিয়ন ডলার খরচ করে স্টেডিয়ামটির সংস্কার করা হয়। ফোরতালেজায় প্রথম স্টেডিয়ামটি উদ্বোধনের পাঁচ দিন পরই দ্বিতীয় স্টেডিয়াম উদ্বোধন করলেন দেশটির প্রেসিডেন্ট। রুসেফ বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমরা ভাল, ব্রাজিলিয়ানরা বিশ্ববাসীকে সেটাই প্রমাণ করলো।’ উভয় স্টেডিয়ামেই ২০১৩ সালের কনফেডারেশনস কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। - বাসস/এএফপি