কাবাডিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৩০
বিজয় দিবস কাবাডি লিগে সেনাবাহিনী ১টি লোনাসহ ১৩-৭ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার অন্য খেলায় পুলিশ ২টি লোনাসহ ২২-১৭ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারায়। ফেডারেশন থেকে জানা গেছে, আগামী মার্চের প্রথম সপ্তাহে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, নেপাল এবং বাংলাদেশের ২টি দল অংশগ্রহণ করবে। ২৭-৩১ মার্চ ভারতের অন্ধ্র প্রদেশে তৃতীয় বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ কাবাডি দল ২৫ মার্চ ঢাকা ত্যাগ করবে।