বিজয় দিবস কাবাডি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৩১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজয় দিবস কাবাডি টুর্নামেন্টে গতকাল শনিবার প্রথম খেলায় একটি লোনাসহ ৩১-২২ পয়েন্টে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে হারিয়েছে। দ্বিতীয় খেলায় সেনাবাহিনী দুটি লোনাসহ ৩৪-২০ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানরত এ টুর্নামেন্টে আজ লিগ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হবে।