বড়দিন উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৫১
বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর অপরাহ্নে রাষ্ট্রপতি জিল্লুর রহমান কর্তৃক বঙ্গভবনে প্রদেয় সংবর্ধনা অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা বলা হয়। সংশ্লিষ্ট সকলের অসুবিধার জন্য বঙ্গভবন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।