জহির খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক ‘লগ্ ইন লগ্ আউট’ নাটকের শুটিংয়ের কাজ শেষ হয়েছে। দীর্ঘ এই ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব সৃষ্টি, ভাববিনিময়, চিন্তা ও তথ্য ছবির আদান-প্রদান, একইসাথে হারানো বন্ধুকে খুঁজে পাওয়া
রাজনৈতিক অংশগ্রহণসহ প্রেম-প্রণয়, সব কিছুর জন্যই ফেসবুক এখন তুমুল জনপ্রিয়। যোগাযোগের এই মাধ্যমটিতে বিরাজমান খণ্ড খণ্ড এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। খুব শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে দীর্ঘ এ ধারাবাহিকটির প্রচার শুরু হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ফারজানা ছবি, কচি খন্দকার, শিরীন বকুল, মারজুক রাসেল, লারা লোটাস, তমাল, ইমতু রাতীশ, সাব্বির আহমেদ, আলীশা প্রধান, সঞ্জীব পুরোহিত, হুমায়ূন সাধু, তানভীর তনু, মম আলী, আহমেদ কবীর প্রমুখ।
