বড়দিনের অনুষ্ঠানে লারা লোটাস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৫০
নাটক টেলিফিল্ম এমনকি বিভিন্ন সেলিব্রেটি টকশোতে অংশ নিলেও এবারই প্রথম অভিনেত্রী লারা লোটাস উপস্থাপক হিসেবে নাম লিখালেন বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। লোটাসের উপস্থাপনায় একুশে টেলিভিশনে প্রচার হবে সেলিব্রেটি টক শো ‘বড়দিনে আমরা’। অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছেন বরেণ্য সংগীতশিল্পী অনিমা মুক্তি, আর্টসেল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট লিংকন এবং সংগীত শিল্পী কিশোর। ছোটবেলায় কীভাবে বড়দিন উদযাপন করতেন অতিথিরা, এখন কীভাবে বড়দিন পালন করেন, বড়দিনের ব্যস্ততা ইত্যাদি বিষয় নিয়ে অতিথিরা কথা বলবেন। আগমীকাল রাত ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।