বাঘা-শের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৫০
জিটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাঘা শের’। বৃন্দাবন দাসের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার প্রচার হয়। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আমিরুল হক চৌধুরী, ড. ইনামুল হক, ডলি জহুর, শিরিন আলম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, হোমায়রা হিমু, নাদিয়া, আরফান আহমেদ, তারিক স্বপন প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—উত্তরবঙ্গের একটি গ্রামের নাম বিলচাদর। এ গ্রামের দুই প্রভাবশালী-খন্দকার ও চৌধুরী পরিবারের মধ্যে বহুদিন থেকে বৈরী সম্পর্ক চলে আসছে। পরিবারের দুই প্রধান শের আলী চৌধুরী ও বাহারউদ্দিন ওরফে বাঘা খন্দকার। সবকিছুতে তাদের মধ্যে রয়েছে দৃশ্যমান প্রতিযোগিতা।