বড় বাড়ির ছোট বউ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৫১
বৈশাখী টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিকনাটক ‘বড় বাড়ির ছোট বউ’। টুকু মজনিউলের রচনা ও লুত্ফুন নাহার মৌসুমীর পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন—লায়লা হাসান, শম্পা রেজা, সৈয়দ জাকির হোসেন রনি, দিপা খন্দকার, শ্যামল জাকারিয়া, অর্পণা, সাব্বির আহমেদ, শম্পা হাসনাইন, তমালিকা কর্মকার, গাজী রাকায়েত, মাহমুদুল ইসলাম মিঠু, কল্লোল, মাহমুদুল ইসলাম সেলিম। প্রচার হচ্ছে রবি থেকে বৃহস্পতি রাত ৮ টায়। পুনঃপ্রচার রাত ১১টা ৩০ এবং মহাসপ্তাহ অর্থাত্ ৫ পর্ব একসঙ্গে প্রতি শুক্রবার বিকাল ৩ টায়। নাটকের কাহিনীতে দেখা যাবে—বনেদী পরিবারের মা, দাদী, তিন ছেলে ও অকাল বিধবা বোন। বড় ছেলে অ্যাডভোকেট এবং স্বার্থপর। মেঝ ছেলে এক সময়ের ক্যাডার ছাত্রনেতা বর্তমানে ব্যাবচসা করে এবং নেশাগ্রস্থ। ছোটছেলে মানসিক প্রতিবন্ধী। বড়ছেলের বউ আছে কিন্তু নিঃসন্তান। মেজো ছেলের বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। এ বাড়ির মেয়েটি বিধবা, বাবার সংসারে আছে এবং কারো উন্নতি, সুখ সহ্য করতে পারেনা।