মালকা বানুর লাভ স্টোরি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৫১
আজ রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে ৬ পর্বের ধারাবহিক নাটক ‘মালকা বানুর লাভ স্টোরি’। রিজওয়ান খানের রচনা এবং কায়সার আহমেদের পরিচালতায় নাটকটিতে অভিনয় করেছেন শবনম পারভীন, ডা. এজাজ, শাহরিয়ার নাজিম জয়, প্রভা, আবিদ রেহান, সাইফ, রিয়াজ প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—অপরূপ সুন্দরী মালকা বানুর ছোটবেলা থেকেই স্বপ্ন সে সিনেমার নায়িকা হবে। টিভি দেখে দেখেই সে অনেক নাচ গান রপ্ত করে ফেলে। চলনে বলনে ফিল্মি ঢং। দিদার মালকা বানুর খালাত ভাই। দিদার পছন্দ করে মালকাকে কিন্তু মন পায়না মালকার। সিনেমার হিরোইন হওয়ার জন্য মালকা দিদারের সাথে গ্রাম থেকে শহরে আসে। দিদার মালকাকে নিয়ে ফিল্মের খালা ডায়নার বাসায় উঠে। ডায়নাকে দিদার অনুরোধ করে মালকাকে সুযোগ দেওয়ার জন্য, বিনিময়ে সে ডায়না কে অনেক টাকা দেবে।