আলাউদ্দিন আলী :এ দেশের সংগীতজগতে দুয়েকজনই বিশেষজ্ঞ রয়েছেন, যার অনুসারী অনেক সংগীতশিল্পী ও কলাকুশলীরা। এসব বিশেষজ্ঞদের মধ্যে একজন হলেন আলাউদ্দিন আলী। যিনি একাধারে অগণিত সফল ও কালজয়ী গানের জন্ম দিয়েছেন। একাধিক সম্মাননাসহ ভারতের একাধিক শিল্পী ও সংগীত পরিচালক তাকে গুরু হিসেবে সম্বোধন করেন। এ দেশের সংগীতজগতের গুরুতুল্য এই ব্যক্তি গত বছর ‘একতারা’ নামের একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন। এবং এই প্রতিষ্ঠান থেকে তারই সুরে মমতাজের কণ্ঠে ‘বাটি চালান’ নামের একটি অ্যালবাম প্রথম প্রকাশ হয়েছে। আজ এই গুণী সংগীত পরিচালকের শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
