শেয়ার বাজারে গতকাল সূচক ও লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে দুইশ কোটি টাকারও কম। তথ্যে দেখা গেছে, ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ১৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৩ হাজার ৪২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইর ২৬৩টি কোম্পানির ৫ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৯৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেন হয়েছে ১৯৭ কোটি ২ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি ৮৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, এনবিএল, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম কটন, এনভয় টেক্সটাইল, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার ও ইউসিবিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, রূপালী ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, এনটিসি, জেমীনি সী ফুড, রিলায়েন্স ইন্সুরেন্স, পপুলার লাইফ, ইউনাইটেড এয়ারওয়েজ, মুন্নু স্টাফলার ও রেকিট বেঙ্কিজার। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সোনালী আঁশ, মালেক স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, জিলবাংলা সুগার, পূরবী জেনারেল, মার্কেন্টাইল ইন্সুরেন্স, সায়হাম কটন, আইসিবি ১ম এনআরবি, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ও ব্যাংক এশিয়া।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১১০ পয়েন্ট কমে ১২ হাজার ৬২৫ পয়েন্টে নেমে এসেছে। সিএসই-৩০ মূল্য সূচক ৪৭ পয়েন্ট কমে ১০ হাজার ৯৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৭৭১ টাকা। লেনদেনকৃত ১৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫টির শেয়ারের দাম।
