ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত থাকা বা সরকারকে সহায়তার জন্য দেশটির ১৮টি কোম্পানিকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ)। এছাড়া একব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে সংস্থাটি। খবর ওয়ালস্ট্রিট জার্নালের। শুক্রবার প্রকাশিত ইইউর ওয়েব সাইটে এক বিবৃতিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, পরমাণু তত্পরতার সঙ্গে জড়িত থাকায় বা ইরান সরকারকে সহযোগিতা দেয়ায় ইরানের ১৮টি সংস্থা ও এক ব্যক্তির সম্পত্তি জব্দ ও তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণার ফলে ইরানের ৪৯০টি কোম্পানি ও ১০৫ ব্যক্তি নিষেধাজ্ঞার আওতায় পড়লো।
