বিশ্বনাথে ইসলামি আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
সিলেটের বিশ্বনাথে শনিবার দুইদিনব্যাপী জামেয়া মাদানিয়া মাদ্রাসার ৫৪ বছর পূর্তি ও ৩০ সালা দস্তারবন্দি উপলক্ষে আন্তর্জাতিক মহাসম্মেলন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী। মাওলানা আবদুল হান্নান শায়খে পাগলার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আবদুল মোমিন শায়খে ইমাম বাড়ী, মাওলানা নোমান চট্টগ্রামী প্রমুখ।