মওদুদের মামলায় সাক্ষ্য গ্রহণে বাধা নেই

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৭:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ।ফলে মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান।

আজ সোমবার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন। আদালতে মওদুদ আহমদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

পরে খুরশিদ আলম খান বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের মামলার স্থগিত চেয়ে করা আবেদন গত ৮ এপ্রিল খারিজ করে দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আপিল দায়ের করে স্থগিতাদেশ চেয়েছেন তিনি।

আরও পড়ুন: রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

চেম্বার বিচারপতি মামলাটির ওপর স্থগিতাদেশ না দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আগামী ৬ মে শুনানির জন্য থাকবে। তিনি বলেন, এ মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

ইত্তেফাক/কেকে