বিমানবন্দরে নিষিদ্ধ পণ্যসহ পাকিস্তানি গ্রেফতার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৩৬৮ কার্টন সিগারেটসহ পাকিস্তানি নাগরিক ইনামউল্লাহকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ইনামউল্লাহ হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন। তিনি সুকৌশলে কাস্টমস স্ক্যানিং এলাকা অতিক্রম করে ১নং আগমনী টার্মিনালের সামনে পৌঁছলে এয়ারপোর্ট আর্মড পুলিশের সদস্যরা তাকে আটক করে তার মালামাল তল্লাশি করে।