চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

শিরোপার কাছাকাছি মোহামেডান ব্লুজ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১১
শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল মোহামেডান ব্লুজ। সাত খেলায় ১৬ পয়েন্ট অর্জন করে দলটি এখন পয়েন্ট তালিকার শীর্ষে। মোহামেডান ব্লুজ এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ম্যাচে ৪-০ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদের বিরুদ্ধে জয়লাভ করে। দলের পক্ষে আনোয়ার দুটি, ওয়াদোকোণ ও টনি বর্মন একটি করে গোল করেন। ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগে দুই দলের জন্য ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় মোহামেডান ব্লুজের খেলোয়াড়রা কুশলী ফুটবল খেলে পরাস্ত করে শক্তিশালী বিসিআইসি ক্রীড়া সংসদকে। এটি মোহামেডান ব্লুজের পঞ্চম জয় এবং বিসিআইসির প্রথম হার।