গতকাল রবিবার নওগাঁয় শুরু হয়েছে রানার বিজয় দিবস উন্মুক্ত টেনিস। নওগাঁ টেনিস ক্লাব মাঠে সেমিফাইনালে পাঁচটি খেলায় মহিলা এককের সেমি-ফাইনালে টপসীড সারদা আলম (এনটিসি) ৬-২, ৬-২ গেমে আফরানা ইসলাম প্রিতিকে(বিকেএসপি) এবং ঈশিতা আফরোজ (বিকেএসপি) ৬-১, ৬-১ গেমে জারা আলমকে (এনটিসি) হারিয়ে ফাইনালে উঠে। পুরুষ এককের সেমি-ফাইনালে টপ সীড অমল রায় (ইআরসি) ৬-৩, ৬-১ গেমে মো: আনোয়ার হোসেনকে (বৃটিশ হাইকমিশন ক্লাব) এবং আলমগীর হোসেন (নরডিক ক্লাব) ৬-০, ৭-৫ গেমে দেলোয়ার হোসেনকে (আমেরিকান ক্লাব) হারিয়ে ফাইনালে উঠেছে।
মহিলা দ্বৈতে প্রীতি ও লক্ষী জুটি ৭-৬, ৭-৬ গেমে প্রতিপক্ষ শারমিন আলম সারদা ও কিবরিয়া আয়দা জামান ভাবনা জুটিকে, অপর সেমি-ফাইনালে ঈশিতা আফরোজ ও আয়েসা সুলতানা জুটি ৬-২, ৬-০ গেমে মৌমিতু জান্নাত মৌ ও ঝিলিক চাকমা জুটিকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের আগের খেলাগুলো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
