মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে মির্জাপুর উপজেলার উইন ক্লাব ৬ ইউকেটে মির্জাপুর ডিজিটাল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলার ডিজিটাল ক্লাব বিজয় দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে। ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ হন মেহেদী। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ক্লাবের সভাপতি সজিব ও অতিথিবৃন্দ।
