তানোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:০৭

রাজশাহীর তানোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে তানোর থানা পুলিশ। আজ সোমবার সকালে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত হলেন, উপজেলার পাঁচন্দর উত্তরপাড়ার আরশাদ আলীর ছেলে শামসুদ্দিন (৪৭)। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার ডিএসআই আতোয়ারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের উত্তরপাশে রাস্তায় রবিবার দিবাগত রাতে অভিযান চালালে দুই জন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে শামসুদ্দিনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করলে অপরজন শাহ মোহাম্মদ (৩০) দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত রায় বাস্তবায়নে হাইকোর্টে রিট

তানোর থানা ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই মাদক ব্যবসায়ী নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। শামসুদ্দিনকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/কেকে