পদত্যাগে অস্বীকৃতি জানালেন শ্রীলঙ্কার পুলিশ মহাপরিদর্শক

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:২২

শ্রীলংকার পুলিশ প্রধান ইস্টার সানডেতে আত্মঘাতী হামলার ঘটনায় দ্বায়িত্ব অবহেলার অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাকে পদত্যাগের আহ্বান জানিয়ে পরবর্তী পুলিশ প্রধানের নাম ঘোষণা করার পরও তিনি পদ না ছাড়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিরিসেনা শুক্রবার বলেন, পুলিশ প্রধান পুজিত জয়সুন্দরা পদত্যাগ করেছেন। তবে কর্মকর্তারা জানান, জয়সুন্দরা পদত্যাগ পত্র পাঠাননি। তিনি তার সরকারি বাসভবনেই আছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট দেশটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে পুলিশের উপ-মহাপরিদর্শক চন্দনা বিক্রমেরত্নের নাম ঘোষণা করেছেন। সিরিসেনা অভিযোগ করেছেন যে চার্চে আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে আগাম গোয়েন্দা সতর্কতাকে আমলে নেননি জয়সুন্দরা।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘জয়সুন্দরা প্রেসিডেন্টের আদেশ অমান্য করে স্বপদে বহাল আছেন।’ এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জয়সুন্দরের প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুনঃ ‘রাইড শেয়ারিং কোম্পানিতে ভুয়া ঠিকানা দিয়ে নিবন্ধন করছেন চালকরা’

গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। প্রেসিডেন্ট তার বিরুদ্ধেও একই অভিযোগ করেন।

শ্রীলঙ্কায় হামলার দুই সপ্তাহ, ১০ দিন এবং দুই ঘণ্টা আগে সতর্ক বার্তা পাঠিয়েছিলো ভারত। কিন্তু কোন সতর্কতাকেই আমলে নেয়া হয়নি।

ইত্তেফাক/টিএস