নিজের মতো করে গানেই প্রতিষ্ঠিত করছেন মেয়েকে। মঞ্চের অভিজ্ঞতা থাকলেও দীর্ঘদিনের প্রচেষ্টায় এবারে তার সলো অ্যালবাম প্রকাশ পাচ্ছে। মা নিজের মতো করেই গড়ে তুলছেন মেয়ের গানের রাজ্য। যেকোনো লাইভ গানের আসর বা রেকর্ডিং সবখানেই মেয়েকে নিয়ে যাচ্ছেন তার নিজের প্লাটফর্ম তৈরির জন্য। দিলরুবার কথায়, আমি বাজার চলতি গায়িকা নই, মেয়েকেও সেই স্রোতে ভাসতে দেবো না। ও ভালো কিছু গান নিয়েই শ্রোতাদের মাঝে বেঁচে থাকবে।
