‘মোস্ট ওয়েলকাম’-এর সাফল্য, অতঃপর একটি মুঠোফোনের মডেল হিসেবে এখন শহরের আলোচিত মডেল-অভিনেত্রী বর্ষা। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আসছে তার নতুন চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এমএ জলিল অনন্ত। স্বামী-স্ত্রীর জুটি সাধারণত সাফল্যের অংকে অনেকটা দ্বিধান্বিত থাকলেও এ ক্ষেত্রে একেবারেই ভিন্ন দৃষ্টান্ত তৈরি করেছেন অনন্ত-বর্ষা। ‘মোস্ট ওয়েলকাম’ চলচ্চিত্রটির মতো এই ছবিটিও একাধিক দেশে চিত্রায়িত হয়েছে। অ্যাকশনধর্মী এই চলচ্চিত্র প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এতকিছুর অ্যারেঞ্জমেন্ট এই ছবিতে আছে, যা আগে কখনও বাঙালি দর্শক দেখেনি। আর আমি বলব এর আগে প্রযোজক আর অভিনেতা হিসেবে সফলতা দেখিয়েছে অনন্ত। এবারে পরিচালক হিসেবেও সফল হবেন।’ নিজের মডেলিং ক্যারিয়ার প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটা একেবারেই নিজের শখ পূরণই বলতে পারেন। তবে আমার ক্যারিয়ারের শুরুটা যেহেতু মডেলিং দিয়ে তাই ভালো কিছু কাজের অফার পেলে অবশ্যই আমি করব।’
