শেষ হচ্ছে ‘বিপাশার অতিথি’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪৬
শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’ শেষ হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। বাংলাভিশনের এই অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হয়ে এসেছেন মিডিয়ার বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। উপস্থাপক বিপাশা হায়াত এ অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘এই অনুষ্ঠান আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এই অনুষ্ঠানে যে জ্ঞানলব্ধ মানুষগুলো এসেছেন এবং তাদের এত বড় হয়ে উঠার পেছনে কথা এবং তাদের কর্ম ভাবনা প্রকাশ করেছেন। এ থেকে যদি দর্শকরা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা পায়, তাহলে অনুষ্ঠানটি অনেকাংশে সার্থক হবে। তবে এবারই শেষ নয়, আমরা নতুন আঙ্গিতে আবারও শুরু করব অনুষ্ঠানটি।’