বিভিন্ন জেলা ও সংস্থার দুইশ’ পুরুষ ও মহিলার অংশগ্রহণে শুরু হয়েছে ডা. আবদুল বাসেত জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ৪০ কিলোমিটার স্ট্যাটে বিজেএমসির তরিকুল ইসলাম এক ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেণ্ডে প্রথম, একই সংস্থার স্বপন আলম এক ঘণ্টা ২৮ মিনিট ২৫ সেকেণ্ডে দ্বিতীয় এবং আনসারের ইফতিয়ার উদ্দিন আশিক এক ঘণ্টা ২৮ মিনিট ২৬ সেকেণ্ড সময় নিয়ে তৃতীয় হন।
মহিলাদের ২০ কিলোমিটার মাস স্ট্যাটে আনসারের আকাশী সুলতানা ৪৯ মিনিট ৪৮.৮ সেকেণ্ডে প্রথম, বিজেএমসির সোনিয়া ইয়াসমিন অভি ৪৯ মিনিট ৪৮.১১ সেকেণ্ডে দ্বিতীয় এবং আনসারের পারুল আক্তার ৪৯ মিনিট ৪৯ সেকেণ্ড সময় নিয়ে তৃতীয় হন। মহিলাদের ৪ হাজার মিটার পয়েন্ট রেসে আনসারের পারুল আক্তার ২৫, বিজেএমসির সাথী বিশ্বাস ১৩ এবং আনসারের শরীফা আক্তার তানিয়া ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হন। পুরুষদের ১২ হাজার মিটার পয়েন্ট রেসে বিজিবির সিরাজুল ইসলাম ৩১, আনসারের আনোয়ার হোসেন ১৬ ও বিজেএমসির মিজানুর রহমান ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হন। যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
