ভারতজুড়ে চলছে লোকসভা নির্বাচন। সাত দফার নির্বাচনে সোমবার চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এই ভোট উৎসব চলছে বলিউডের রাজ্য মহারাষ্ট্রেও। সেখানকার শহর মুম্বাইয়ের তারকারা মেতেছেন ভোট উৎসব। সোমবার সকাল থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল পর্যন্ত। ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সুযোগ মতো নিকটস্থ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বলিউড তারকারা। চলুন ছবিতে দেখে নেওয়া যাক বলিউড তারকাদের ভোট উৎসব।

জয়া বচ্চনকে সঙ্গে নিয়েই ভোট দিতে যান অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত
লোকসভা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করেন শাহরুখ খান। এরপর আঙ্গুলে চিহ্ন সম্বলিত একটি ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন বলিউড বাদশাহ। ছবি: সংগৃহীত
সোমাবার সকালে ভোট দিতে যান সালমান খান।

মায়ের সঙ্গে ভোট দিতে যান শিল্পা শেঠী। ভোট শেষে মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবি: সংগৃহীত

ভোট দিতে গিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন রণবীর সিং। ছবি: সংগৃহীত

ভোট দিলেন সোহা আলি খান ও অর্জুন রামপাল। এই দুই তারকাও তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবি: সংগৃহীত

স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ভোট কেন্দ্র গিয়ে নিজের ভোটাধিবার প্রয়োগ করেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবি: সংগৃহীত

ছেলে তৈমুরকে নিয়েই ভোট দিতে যান করিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন বিদ্যা বালান ও মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

ভোট দেন সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতা দত্ত। ছবি: সংগৃহীত

অভিনেতা সোনু সুদ ও অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনের ভোট দিতে যান কঙ্গনা রানাওয়াত, টাইগার শ্রফ, ইমরান হাসমি। ভোট শেষে সোশ্যাল মিডিয়ায় সকলকে ভোট দানের পরামর্শও দেন ইমরান।

পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে ভোট দিতে যান বরুণ ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় সকলকে ভোটদানের পরামর্শও দেন বরুণ। ছবি: সংগৃহীত

সেন্ট অ্য়ান গির্জা সংলগ্ন একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান আমির খান ও কিরণ রাও। ছবি: সংগৃহীত
ছেলে যুগকে নিয়ে ভোট দিতে যান কাজল ও অজয়। ছবি: সংগৃহীত
ইত্তেফাক/বিএএফ
