যাত্রাবাড়ী ক্রীড়াচক্র পপুলার লাইফ ইন্স্যুরেন্স সিনিয়র বিভাগ ফুটবল লিগে জিতেছে। গতকাল সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দলটি ১-০ গোলে হারায় মতিঝিল টি অ্যান্ড টি ক্লাবকে। যাত্রাবাড়ী ক্রীড়াচক্রের মো. আরিফ ৫১ মিনিটে জয়সূচক গোলটি করেন। আজ একই মাঠে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মুখোমুখি হবে সানরাইজ স্পোর্টিং ক্লাব।
‘পেপসি মিডিয়া ক্রিকেট’
