বখাটে রনির দুই বোনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
ক্লাসের বই-খাতা, কলম, পড়ার টেবিল সবই আছে। নেই তা ব্যবহারকারী পিংকি। এলাকার কিছু বখাটে ও তাদের স্বজনরা বারবার অপমান করছিল পিংকি ও তার পরিবারের সদস্যদের। সাদিয়া আক্তার পিংকিকে (১৪) আত্মহননে প্ররোচনা দেয়ার অভিযোগে সোমবার বখাটে রনির দুই বোন পান্না ও পাখিকে আসামি করে পিংকির বাবা বাবুল মিয়া মুগদা থানায় একটি মামলা করেছেন।