লবণ শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু অতিরিক্ত লবণ হার্টের জন্য ভালো নয়। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবণ খাওয়া বা পাতে লবণ খাওয়া ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ মানুষের দৈনিক ৬ গ্রাম লবণ খাওয়াই যথেষ্ট। আমরা সাধারণত: দৈনন্দিন খাদ্য তালিকা থেকেই প্রয়োজনীয় লবণ পেতে পারি। এজন্য বাড়তি লবণ খাওয়া কোন ভাবেই উচিত নয়। এমনকি অনেকে সালাদে খানিকটা লবণ মিশাতে পছন্দ করেন। এটাও স্বাস্থ্যের জন্য হিতকর নয়। হার্ট সুস্থ রাখতে শুধু লবণ খাওয়া নিয়ন্ত্রণ করলেই হবে না, পাশাপাশি খাবার মেনুতেও পরিবর্তন আনতে হবে। যেমন: কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কম খেতে হবে। রেড মিট, কালো চকলেট কম খেতে হবে। দুগ্ধজাত খাবার এবং ভাজাপোড়া খাবার কম খেতে হবে। পাশাপাশি প্রচুর শাক-সবজি, দেশীয় ফল আহার এবং প্রচুর পানি পান করা উচিত। এছাড়া হার্ট ভালো রাখতে শুধু লবণ কম খাওয়া, খাদ্য নিয়ন্ত্রণ করলেই চলবে না। প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট করে সপ্তাহে অন্তত: ৫ দিন ব্যায়াম করা উচিত।
তবে যাদের কিডনির সমস্যা, হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে তাদের অবশ্যই কোন চিকিত্সকের পরামর্শ অনুযায়ী আহার ও চিকিত্সা নেয়া ভালো। এক্ষেত্রে অবশ্যই বাড়তি লবণ একেবারেই খাওয়া যাবে না।
