ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য সন্তানদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডিএসইসি সদস্যদের ২০১১ সালের প্রাথমিক সমাপনী, জেএসসি এবং ২০১১ ও ২০১২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী সন্তানদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা দেয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বৈশাখী টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম কে বাশার উপস্থিত থাকবেন। -প্রেস বিজ্ঞপ্তি
