শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শীতার্তদের পাশে স্পীকারস ক্লাব

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫৪
শীতার্ত মানুষের প্রয়োজন একটু উষ্ণতার। সে উষ্ণতা পূরণে যখন ওরা ব্যর্থ হয় তখন অপেক্ষার প্রহর গুণে কখন আসবে শীতবস্ত্র নিয়ে। শহরের বিভিন্ন স্থানেই ফুটপাতে বাস করছে সমাজের একটি অংশ। যারা পেটের খাবার যোগাড় করতেই বেগ পেতে হচ্ছে। তাদের জন্য একটি শীতবস্ত্র অনেক কিছু। শীতবস্ত্র বিতরণ করবে এমনটি জানালো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ক সংগঠন সাস্ট স্পীকারস ক্লাবের সদস্যরা। প্রতি বছরের মতো এবছরও ক্লাবের সদস্যরা শীতবস্ত্র সংগ্রহ এবং ক্রয় করে প্রস্তুতি নেয় বিতরণের জন্য। সামাজিক দায়বদ্ধতা থেকেই শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্যাম্পাস ভিত্তিক সংগঠনের কার্যক্রম হলেও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ওরা। শুধু সাস্ট ক্লাবই নয়, অন্যান্য ক্লাবও এগিয়ে এসেছে এরকম সেবামূলক কাজে। ১৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার আলমপুর স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি মামুন হোসাইন, আবুল হোসেন, বর্তমান সভাপতি শওকত হোসাইন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্য সদস্যবৃন্দ। এছাড়াও সিলেট রেল স্টেশনেও হাজারেরও অধিক মানষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত মানুষেরা শীতবস্ত্র পেয়ে দারুণ খুশি। তারা এরকম সহযোগিতায় আনন্দ প্রকাশ করেছে। ২০০৫ সালের ১ ডিসেম্বর ছাত্রকল্যাণে নিবেদিত এ ক্লাবটি এগিয়ে চলছে স্বগৌরবে। ক্লাবের বর্তমান কার্যক্রমের মধ্যে থাকছে সাপ্তাহিক স্পীকারস আওয়ার। এখানে মূলত সমসাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা করা হয়। উচ্চারণ, বক্তৃতার ওপর আয়োজন করা হয় কর্মশালার। ত্রৈমাসিকভাবে আয়োজন করা বিসিএস এর নিয়মে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়। তাছাড়া প্রতি বছর সদস্য সংগ্রহ এবং তাদের নিয়ে ইংরেজি বিষয়ক নানা কর্মশালাসহ বনভোজনে যাওয়া হয়। ক্লাবের বর্তমান সভাপতি মো. শওকত হোসাইন জানান, আমরা প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করি। এবছর অনেক বেশি বিতরণ করতে পারায় ভালো লাগছে। ক্লাবের অন্য সদস্যরাও খুশি।