অন্য ভূগোল

সিক্স প্যাকের পথে অনিল কাপুর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:১৯
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের বর্তমান বয়সটা মাত্র ৫৩। আর এই বয়সে এসে শখ জাগল নিজেকে সিক্স প্যাকের মধ্যে ফিট করার জন্য। মূলত শখটা জেগেছে হলিউডে ঘুরে ঘুরে। টম ক্রুজের ‘মিশন :ইম্পসিবল ঘোস্ট প্রটোকল’ ছবিতে অভিনয়ের পর নিজেকে দৈহিকভাবে আরও বেশি আকর্ষণীয় করার ইচ্ছা জাগে অনিলের। আর ইচ্ছানুযায়ী সিক্স প্যাক গড়ার কাজ শুরু করে দিয়েছেন তিনি। খুব শীঘ্রই ‘অনিল কাপুর সিক্স প্যাক’ হাজির হবেন পর্দায়।