শূন্য সমীকরণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:২০
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শূন্য সমীকরণ’। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। অঞ্জন আইচের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন—জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, শিমূল, মুরাদ, সুইটি, ফারুক আহমেদ, ডা. এজাজ, তানিয়া হোসেন, নোভা, নিশো, শশী, স্বাধীন খসরু, রেজওয়ানা লোপা, এস এম মহসিন, রাশেদ মামুন অপু, আবীর, শাহরিয়ার শুভ, বিনয় ভদ্র, পৃথু, ওয়াহিদা রাহী প্রমুখ। ‘সোবহান সাহেব সরকারি চাকরি থেকে সদ্য অবসর নিয়েছেন। তার তিন ছেলে, দুই মেয়ে এবং এক ছেলের বউ। অবসর নেওয়ার পর পরিবারের কিছু অসংগতি লক্ষ করেছেন সোবহান সাহেব।