জন্মদিন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:২১
রিয়া :এ দেশের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। নাচ, অভিনয় ও মডেলিং দিয়ে খুব অল্প সময়েই তিনি মিডিয়াতে শীর্ষ তারকার তকমা পেয়েছেন। টানা বেশ কিছু বছর নিয়মিত মিডিয়াতে কাজ করলেও গত কয়েক বছর ধরে তিনি অনেকটাই অনিয়মিত। সম্প্রতি তিনি নতুন একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। আজ এই নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী রিয়ার শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।