কাপাসিয়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৭
বিএনপি কাপাসিয়া উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতি ইউনিট থেকে দুজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ঘাগুটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগে. (অবঃ) আ স ম হান্নান শাহ। উপস্থিত ছিলেন হান্নান শাহের স্ত্রী নাহিদ হান্নান। বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ আব্দুল মজিদ, সাবেক এমপি হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি এমপি, শাম্মী আক্তার এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মেজর (অবঃ) মিজানুর রহমান ও মেজর (অবঃ) আবু হানিফ, গাজীপুর বারের সভাপতি ড. মোঃ শহিদউজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকার প্রমুখ।