কুলাউড়ায় শিক্ষক সমিতির নির্বাচন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩১
নয় বছর পর গত সোমবার কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল খালিক, সহ-সভাপতি পদে মোঃ ছমিউর রহমান, মোঃ মনিরউদ্দিন আহমদ, মোঃ ফজলউদ্দিন আহমদ ও শরদিন্দু ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে মোঃ ফয়জুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক পদে বিশ্বজিত্ দাস, মোহাম্মদ রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহীন আহমদ নির্বাচিত হন।