ভারত-পাকিস্তান সিরিজ

পাকিস্তানের বোলিং তাণ্ডব

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
পাঁচ বছর পর পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিংটা ভালো হল না ভারত ক্রিকেট দলের। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তাণ্ডবে শুরুতে ধীরগতিতে হলেও কোন উইকেট না হারিয়ে ১০ ওভার ৫ বলে কোন উইকেট না হারিয়ে ৭৭ রান তোলে দুই ওপেনার গৌতম গম্ভীর ও আজিঙ্কা রাহানে। ৩১ বলে ৪২ রান করে রাহানে শহীদ আফ্রিদির বলে উমর আকমলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে যান রাহানে। ৯০ রানের মাথায় আরেক ওপেনার গম্ভীর ৪১ বলে ৪৩ রান করে ফিরে যান। ভারতের ব্যাটিংয়ের বিপর্যয় নামে এরপর থেকেই। বল হাতে জ্বলে উঠেন সাঈদ আজমল উমর গুলরা। ৩ ওভার বল করে ২১ রান দিয়ে ৩ টি উইকেট নেন গুল। দুটি উইকেট নেন আজমল। সংক্ষিপ্ত স্কোর: টস: পাকিস্তান ভারত : ১৩৩/৯ ( গৌতম গম্ভীর ৪৩, আজিঙ্কা রাহানে ৪২, যুবরাজ সিং ১০, সুরেশ রায়না ১০; উমর গুল ২১/৩, সাঈদ আজমল ২/২৫, মোহাম্মদ ইরফান ১/২৫)