ক্রীড়া লেখক সমিতির র্যালি ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০১
দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রমনাস্থ বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, পল্টন মোড়, জিরো পয়েন্ট হয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন সাবেক খ্যাতিমান অ্যাথলেট ঠিকানা গ্রুপের সিইও সাইদ উর রব। শোভাযাত্রা শেষে তাকে স্মারক প্রদান করেন ক্রীড়া লেখক সমিতির সভাপতি হাসান উল্লাহ খান রানা। এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা মামুন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এদিকে হ্যান্ডবল স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে মো. শাহাদত হোসেন পাপন ১ম, নাফিজা হাসান ২য়, স্নেহতি ৩য় ও সিফাত সাফা আপন বিশেষ পুরস্কার লাভ করেন। খ বিভাগে মাইশা মালিহা সিদ্দিকী ১ম, তাসনুবা চৈতী ২য়, সানজিদা হক স্বর্ণা ৩য় এবং মুন্না বিশেষ পুরস্কার লাভ করেন। ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা এতে অংশ নেয়। সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন। আগামীকাল ফ্রি মেডিক্যাল ও রক্তদান কর্মসূচি সুবর্ণ জয়ন্তীর পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার হ্যান্ডবল স্টেডিয়ামে ফ্রি মেডিক্যাল ও রক্তদান কর্মসূচি এবং ক্রীড়া বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। —খবর বিজ্ঞপ্তির