ওয়ান্ডারার্সের বড় জয়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০১
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব সিনিয়র বিভাগ ফুটবল লিগের ফিরতি পর্বে বড় ব্যবধানে জিতেছে। গতকাল মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দলটি ৪-০ গোলে হারায় সানরাইজ স্পোর্টিং ক্লাবকে। অপু ১৯ ও ৩২ এবং খোকা বাবু ৩৫ মিনিটে গোল করে ওয়ান্ডারার্সকে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে দিলে বিরতির পর শেষ গোলটি করেন রুবেল। আজ একই মাঠে বাড্ডা জাগরনী সংসদের মুখোমুখি হবে মহাখালী একাদশ।