দ্বিতীয় ম্যাচে মার্টিন গাপটিলের এক দুর্দান্ত শতকের কারণে সিরিজে এখন সমতা। আজ বুধবার পোর্ট এলিজাবেথে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড দুই দলেরই সামনে তাই সিরিজ জয়ের সুযোগ।
ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৮৬ রানে অল-আউট করে ৮ উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা। ইস্ট লন্ডনে দ্বিতীয় ম্যাচেও জয়ের পথে এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা; কিন্তু ৬৯ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলা গাপটিল শেষ বলে চার মেরে নাটকীয় জয় এনে দেন অতিথিদের।
এর আগে প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের কাছে অসহায় আত্মসমর্পণ করে সফরকারী নিউজিল্যান্ড দল। প্রথমে ব্যাট করতে নেমে ৮৬ রানে অল-আউট হওয়ার পর আট উইকেটে হারে দলটি। আর তাই দুই দলের সামনেই সিরিজ জয়ের হাতছানি। —বিডি নিউজ
