বিজয় দিবস হকিতে তিন শক্তিধরের জয়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৩
বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ, সেনাবাহিনী ও বিমানবাহিনী সাউথইস্ট ব্যাংক বিজয় দিবস হকিতে গতকাল মঙ্গলবার নিজ নিজ খেলায় জিতেছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিমানবাহিনী ৫-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। বিমানবাহিনীর পক্ষে প্রসেনজিত্, রাসেল, শামীম, জাহিদ ও সাদ্দাম একটি করে গোল দেন। পুলিশের পক্ষে ব্যবধান কমান সায়েম ও রুবেল। সেনাবাহিনী একই মাঠে ৪-২ গোলে হারায় নৌবাহিনীকে। সানোয়ার হোসেন দুটি, রিমন কুমার ও মিলন হোসেন একটি করে গোল দেন সেনাবাহিনীর হয়ে। নৌবাহিনীর গোল দুটি করেন শুভ ও সোহাগ গাজী। দিনের শেষ ম্যাচে ৭-৩ গোলে বিকেএসপিকে উড়িয়ে দেয় হকি ফেডারেশন একাদশ। বিজয়ী দলের পুস্কর ক্ষিসা মিমো, মামুনুর রহমান চয়ন এবং কৃষ্ণ কুমার দুটি করে এবং রাসেল মাহমুদ জিমি একটি গোল করেন। বিকেএসপি’র পক্ষে খোরশেদুর রহমান দুটি ও অপর গোলটি করেন আশিক মাহমুদ।