ভারত পাকিস্তান সিরিজ বয়কট করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৩
ফটো সাংবাদিকদের মাঠে প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করায় ভারত-পাকিস্তান সিরিজ বয়কট করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। ফটো সাংবাদিকদের দুটো আন্তর্জাতিক সংস্থাকে অ্যাক্রিডিটেশন কার্ড দিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর প্রতিবাদে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, তারা এই সিরিজের কোনো ছবি বা খবর প্রকাশ করবে না। কয়েকটি সংবাদ সংস্থার প্রতিনিধি ‘নিউজ মিডিয়া কোয়ালিশন’-এর নির্বাহী পরিচালক অ্যান্ড্রু মগার বলেন, “বিসিসিআইয়ের এই অবস্থানের কারণে পাকিস্তানের ভারত সফরের দুর্দান্ত ঘটনাগুলো অলিপিবদ্ধ থাকবে এবং সেগুলো চিরদিনের জন্য হারিয়ে যাবে। ইংল্যান্ডের মতো পাকিস্তান সফরের ভাগ্যও একই রকম হতে যাচ্ছে।” ইংল্যান্ডের ভারত সফরও একই কারণে বয়কট করেছে সংবাদ সংস্থাগুলো। বিডিনিউজ