বানারীপাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট কুন্দিহার বার্নাস বিজয়ী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:০৩
বানারীপাড়ায় ফ্রেন্ডস ব্যাচের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গতকাল মঙ্গলবার বিকালে কুন্দিহার বার্নাস ৭৭ রানে দক্ষিণ নাজিরপুর কোচিং সেন্টার একাদশকে পরাজিত করে। বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটিতে বিজয়ী দলের বাবু ৮২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।