টপচার্ট

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:০১
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন দাবাঙ ২ হিন্দি চলচ্চিত্র ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ব্যবসাসফল ছবি দাবাঙের সিক্যুয়াল দাবাঙ ২। অভিনেতা সালমান খানের ২৩ বছরের ক্যারিয়ারের প্রথম সিক্যুয়াল দাবাঙ ২। এই বহুল আকাঙ্ক্ষিত ছবি মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। প্রযোজক আরবাজের স্ত্রী মালাইকা এ ছবিতেও আছেন ‘পান্ডে জি’ নিয়ে। আরবাজ বলেন, দাবাঙ ২ আক্ষরিক অর্থেই সিক্যুয়াল। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই এ ছবির গল্প শুরু। এ ছবিতে তাই নায়িকা পরিবর্তন করেননি নির্মাতারা। সোনাক্ষী সিনহা এ ছবিতেও সালমানের নায়িকা। আগের পর্বটি সোনাক্ষীর প্রথম ছবি হলেও এখন সোনাক্ষী রীতিমতো হিট নায়িকা। লিংকন আমেরিকার রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রেসিডেন্ড আব্রাহাম লিংকনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ঐতিহাসিক ডরিস কেয়ার্নস গুডউইনের লেখা ‘টিম অব রাইভেলস’ অবলম্বনে তৈরি হয়েছে এ ছবিটি। ছবিতে ফুটে উঠেছে ১৮৬৫ পরবর্তী সময়ে আমেরিকার সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের কথা। গৃহযুদ্ধের পরবর্তী সময়ে রিপাবলিকানদের পক্ষে লিংকনের উল্লেখযোগ্য বক্তৃতাও ছবিতে ব্যবহার করা হয়।