জন্মদিন

আহমেদ ইমতিয়াজ বুলবুল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:০২
তিনি বাংলাদেশের একজন বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব অর্থাত্ গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে খ্যাত। ১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ ছবিতে সংগীত পরিচালনা করে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনকচাঁপাসহ দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীদের দিয়ে কাজ করিয়েছেন। ‘মাঝি নাও ছাইড়া দে’, ‘সাবাস বাংলাদেশ’, ‘আমার সারা দেহ’সহ তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর এই গুণী মানুষটির শুভ জন্মদিন। তাই ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্য রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ৩১ ডিসেম্বর :রফিকুল আলম, শারমিন লাকি ০১ জানুয়ারি :খালিদ মাহমুদ মিঠু।