গাইবান্ধা

‘সোনালি আকাশে রুপালি চাঁদ’ প্রদর্শিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:০৫
গাইবান্ধায় দুই দিনব্যাপী মঞ্চ নাটক প্রদর্শনী গত ২১ ডিসেম্বর রাতে শেষ হয়েছে। আশীষ খন্দকারের রচনা ও নির্দেশনায় স্থানীয় নাট্য সংগঠন পদক্ষেপের ৫৫ প্রযোজনায় ‘সোনালি আকাশে রুপালি চাঁদ’ নাটকটি তাদের নিজস্ব মঞ্চে প্রদর্শিত হয়। নাটকে অভিনয় করেন শাহনাজ আমিন মুন্নী, অপু রোমিও, সূর্য, মাহফুজুল ইসলাম, এম মাকসুদ, নাজমুল আলম, মো. কানন, আহসান হাবীব, নয়ন ও বুলবুল বর্মন। নাটকটির সার্বিক তত্ত্বাবধান, আলো, সংগীত ও শিল্প নির্দেশনা করেন মোহাম্মদ আলী মুন্না এবং প্রযোজনা অধিকর্তা ছিলেন পদক্ষেপের সভাপতি আলাল আহমেদ। উভয়দিনে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা নাটকটি উপভোগ করেন এবং গাইবান্ধার নাট্যাঙ্গনে বিশেষ প্রশংসিত হয়। নাটকের কাহিনী মৌলবাদ বিষয় নিয়ে গড়ে উঠেছে। উগ্রবাদিদের যাপিত জীবন কথা, যারা একে একে ঝড়ে পড়ছে এবং মানবতাবিরোধী অপকর্মের সংশ্লিষ্টতায় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। এমন চিত্রই তুলে ধরা হয়েছে বলে নির্দেশক আশীষ খন্দকার জানান।