লালমনিরহাট

আদিতমারীতে জাতীয় বিদ্যুত্ ক্যাম্প উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:০৭
লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত চার দিনব্যাপী জাতীয় বিদ্যুত্ ক্যাম্পের মহাতাঁবু জলসার মাধ্যমে গত ২১ ডিসেম্বর রাতে শেষ হয়েছে। ছাত্রীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সমাপনী দিনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সমাপনী দিনে ইউএনও রেজাউল আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক সেকেন্দার আলী, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন সরকার, পল্লী বিদ্যুত্ সমিতির কুড়িগ্রাম জোনের জেনারেল ম্যানেজার কেবিএম আনোয়ারুল হক। অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক।