কুমিল্লা

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতনের শোক সভা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:০৯
কুমিল্লার চান্দিনায় কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ ও ইত্তেফাক সারাদেশ ফোরাম আয়োজনে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান রতনের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২২ ডিসেম্বর বিকেলে চান্দিনা উপজেলা শিল্পকলা একাডেমীতে এই শোক সভা অনুষ্ঠিত হয়। কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদের সহ-সভাপতি প্রভাষক এনায়েত উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা পৌর কাউন্সিলর মো. শাহজাহান সরকার, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক মামুনুর রশিদ সরকার, চান্দিনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রনবীর ঘোষ কিংকর, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ, সাংবাদিক তাহমিদুর রহমান দিদার, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের পরিচালক খন্দকার সারোয়ার হোসেন নাঈম, সদস্য কণ্ঠশিল্পী আজহার, জোবায়ের আব্দুল মান্নান রতনের ছোট বোন সেলিনা আক্তার, স্ত্রী ফেরদৌসী আক্তার ও একমাত্র কন্যা বিনদিয়া মান্নানসহ পরিবারের সদস্যবৃন্দ। শোকসভা শেষে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।